মোঃ রাকিব হাসান, জামালপুর
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জামালপুর সদর উপজেলায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।
শনিবার( ১৯ সেপ্টেম্বর) সকালে ১২ নং তিতপল্যা ইউনিয়ন পরিষদে জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি জমে থাকা স্থান চিহ্নিত করে তা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে,পরে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে জামালপুর সদরেও এ কর্মসূচি শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।উপস্থিত সহকারী কমিশনার ভূমি জামালপুর সদর তানভীর হায়দার,
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।