• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

পদ্মা নদীতে গুলিবর্ষণের ঘটনা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না : মনিরুল ইসলাম মনি

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

আরিফুল ইসলাম
ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি

গত শুক্রবার ভোররাতে মনি পার্কের উত্তর দিকে প্রায় এক কিলোমিটার দূরে পদ্মা নদীতে গুলিবর্ষণের একটি ঘটনা ঘটে এতে মনি পার্কের স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম মনির সহযোগী শরিফুল ইসলাম ববি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মনি পার্কের একটি পদ্মা নদীতে চলা রেস্কিউ বোটে ছিলেন এবং সেই বোটে ত্রুটি দেখা দেওয়ায় সেটি সচল করার জন্য প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী কাজ চলছিলো। কাজ শেষে মো. মনিরুল ইসলাম মনি তাঁর দুই কর্মচারী এবং সহযোগী শরিফুল ইসলাম ববিসহ মোট চারজন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পদ্মা নদীর উত্তর দিকে রওনা হন। প্রায় এক কিলোমিটার অতিক্রম করার পর হঠাৎ চারদিক থেকে গুলির শব্দ পান, এ সময় ছোড়া গুলির একটি শরিফুল ইসলাম ববির গায়ে লাগে বলে দাবি করা হয়।এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাঁকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি আরো বলেন উপযুক্ত সময়ে তিনি গণমাধ্যমের সামনে এসে পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরবেন।

অপরদিকে, আহত শরিফুল ইসলাম ববি বলেন, “আমি আল্লাহর রহমতে বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় বিষয়। আপনারা অযথা উসকানিমূলক বা মিথ্যা তথ্য প্রচার করবেন না। আমি সুস্থ হলে সরাসরি সবকিছু জানাব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category