• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪ প্রিয় চট্টগ্রাম : তোমার এই রুপ কেনো ? বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বুড়িগঙ্গা সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের বাঁশপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পরও পৌঁছায়নি ফায়ার সার্ভিস—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন “বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার”

তিন কারাতে স্বর্ণ কন্যা ইতিহাস রচনা করল

বিশেষ প্রতিনিধি শাহ তাহসিন / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি শাহ তাহসিন

আপন তিনবোন বাংলাদেশ সেনাবাহিনী কারাতে দলের হয়ে ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা- ২০২৬ এ অংশগ্রহণ করে স্বর্ণ পদক জয় করে এবং জাতীয় কারাতে দলে সুযোগ পেয়ে আবারো তাদের শ্রেষ্ঠত্ব আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনবোনের এক সাথে স্বর্ণপদক জয়। ১৮-১৯ জুলাই ২০২৬ তারিখে ১০তম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভিন্ন ভিন্ন ৩ ক্যাটাগরিতে ফাইট করে বাংলাদেশের লাল সবুজ পতকা আরো উজ্জল করে দেশ ও নিজের সম্মান অনন্য উচ্চতায় নিয়ে গেল। ইতিপূর্বে বাংলাদেশের কারাতে অথবা অন্য কোন গেমসে তিনবোন এক সাথে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে কিনা জানিনা। তবে আমার মনে হয় এটাই প্রথম। আসলে বলতে গেলে বাংলাদেশের এক কারাতে পাগল পরিবারে জন্মগ্রহণ করা এই তিন বোন। চাঁপাইনবাবগঞ্জের সেন্সি বাবলুজ্জামান কারাতে পরিবারের জন্ম। সেন্সি বাবলুজ্জামানের ভাতিজি ওরা তিনবোন। সেন্সি বাবলুজ্জামানের তিন মেয়ে বিপাশা সাফ গেমসে স্বর্ণ পদক বিজয়ী, বর্ণা নেপাল সাফ গেমসে রৌপ্য পদক বিজয়ী , ববি জুডে খেলায় জাতীয় স্বর্ণপদ প্রাপ্ত। তেমরা ও তোমাদের পরিবার আমাদের দেশের গর্ব। তোমাদেরকে দেখে দেশের কারাতেকারা আরো আগ্রহ বারবে বলে আমার বিশ্বাস। মেয়েরা যে কোন খেলায় এবং বিশেষ করে কারাতেতে পিছিয়ে নেই তোমরাই তার প্রমান। তোমরা এগিয়ে যাও দেশের কারাতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য আমারও দেশের সকল কারাতে পাগলদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category