• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪ প্রিয় চট্টগ্রাম : তোমার এই রুপ কেনো ? বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বুড়িগঙ্গা সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের বাঁশপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পরও পৌঁছায়নি ফায়ার সার্ভিস—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন “বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার”

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

বিশেষ প্রতিনিধি শাহ তাহসিন / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি শাহ তাহসিন

সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় সিলেট ক্রীড়া ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট বক্সিং একাডেমীর সভাপতি রাজিব দাসের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা ও প্রধান কোচ এবং একাডেমির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সানীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন। এসময় তিনি বলেন, সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রথম বক্সিং একাডেমির যাত্রা শুরু হয়েছে। আমি আশা করি সিলেট বক্সিং একাডেমি সেই অভাব পূরণ করবে। এখান থেকে একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের বক্সার তৈরি হবে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বক্সিং কেবল একটি খেলা নয়, এটি শরীর ও মনকে সুশৃঙ্খল করতে শেখায়। একাডেমির এই পথচলাকে সফল করতে তারা সিলেট জেলা ক্রীড়া সংস্থাসহ স্থানীয় সর্বস্তরের ক্রীড়ামোদী মানুষকে পাশে থাকার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
বিপুল চন্দ্র তালুকদার
অফিস সেক্রেটারী
সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা।
সিলেট বক্সিং একাডেমীর উপদেষ্টা হাজী মিলাদ আহমদ, দিপাল কুমার সিংহ, সৈয়দ সামির সোয়াদ, সহ সভাপতি মো. আব্দুর রাকিব মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম সাব্বির, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, অর্থ সম্পাদক শারমিন সুলতানা, ক্রীড়া ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদ বক্স রাজিব, দপ্তর ও প্রচার সম্পাদক শাহ তাহসিন, মো. ইমতিয়াজ বাহার, সাব্বির, রাসেল প্রমুখ।

সিলেট বক্সিং একাডেমি শিক্ষার্থীগণ
ও অভিভাবকগণ

‘সিলেট বক্সিং একাডেমি’র শুভযাত্রা।
ওয়ার্ল্ড বক্সিং-এর কিংবদন্তি মোহাম্মদ আলী’র স্মৃতিবিজড়িত সিলেট স্টেডিয়ামে বক্সিং -এর সর্বোচ্চ সাফল্য ও সর্বত্র পরিস্ফূটন কামনা রইলো।
অন্তরের অন্তস্তল থেকে অনেক অনেক শুভকামনা ও অশেষ ভালোবাসা রইলো ‘সিলেট বক্সিং একাডেমি’র জন্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category