মোজাফফর আহমদ (কক্সবাজার)
টানা ভারী বৃষ্টিপাত পরবর্তী ইসলামাবাদ,কবি নূরুলহুদা সডক বাঁশঘাটাস্থ রাস্তাফাটল ধরায় ঝুঁকিপূর্ণ, বেড়ীবাঁধ নির্মাণ চলছেই নিজস্ব অর্থায়নে। মহতী কর্মকান্ডকে সাধুবাদ জানালেন স্থানীয়রা।
বিশেষসুত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের বাঁশঘাটা সংলগ্ন জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের অংশে ঝুঁকিপূর্ণ ২০০ মিটার বেড়ীবাঁধ সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নিদর্শনায় ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন করিব কোম্পানীর নিজস্ব অর্থায়নে ৩দিন ধরেই নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
১৫ জুলাই ২০২৬ইংসকালে সরেজমিনে দেখা যায়, ঝুঁকি পূর্ণ পয়েন্টে শ্রমিকরা বেড়ীবাঁধ নির্মাণের লক্ষেই পুরোদমে কাজকর্ম করার দৃশ্য চোখে পড়ে।
স্থানীয় সচেতন মহল জানান,স্কুলের সামনে এই চলাচল সড়কের পাশঘেষে ঈদগাঁও নদীর পাশ্ববর্তী ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হওয়াই অংশটিতে যদি বেড়ীবাঁধ নির্মাণ না হলে,তাহলে টানা বৃষ্টিতে বিদ্যালয় সহ আশপাশের এলাকা তলিয়ে যেত। অন্তত সে নদী ভাংগন হতে রক্ষায় এগিয়ে এসেছেন বি,এন,পির ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবিরকোম্পানী। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এলাকাবাসীর।
স্থানীয় ব্যবসায়ী ও সাবেক মেম্বার বাবুল কান্তি জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানীর ব্যাক্তি উদ্যােগেই বেড়ীবাঁধ নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে।
ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো: নোমান জানান, টানা বৃষ্টিপাতের কারনে ফাটল হওয়া ঝুঁকিপূর্ণ অংশটি বেড়ীবাঁধ হুমায়ুন কবির কোং নিজস্ব অর্থায়নে কাজ হচ্ছে। স্থানীয় এমপিসহ ইউএনওকে ধন্যবাদ জানান তিনি।
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদইউনিয়নবিএনপিসভাপতি হুমায়ুন করিব কোম্পানী প্রতিবেদককে জানান,কক্সবাজার ৩- আসনের সাংসাদ লুৎফুর রহমান কাজলের নিদর্শনায় ২০০ মিটারের মত ঝুঁকিপূর্ণ বেড়ীবাঁধ নির্মাণ কাজ চলমান।সভাপতি হুমায়ন কবির কোং সবার কাছে দোয়া প্রার্থনা কামনাকরেন।
উল্লেখ্য যে, বিগত কয়েকদিন পূর্বে উক্ত ঝুঁকিপূর্ণ পয়েন্ট, পরিদর্শন করেছিলেন, উপজেলা নিবাহী অফিসার মংচিংনু মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দরা।