• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

জামালপুরে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান,জামালপুর / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মোঃ রাকিব হাসান,জামালপুর:

জুলাই শহীদ দিবস-২০২৬ পালন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জামালপুর পৌরসভা সংলগ্ন শহীদ সাখাওয়াত সদ্য অডিটোরিয়ামে কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাকিম, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রবিউল ইসলামের স্ত্রী নাহমুন নাহার লাবণী এবং আহত জুলাই যোদ্ধা মো. কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category