• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিটি যুগেই একটি ফিরআউন জন্মায়, আর একটি মূসাও আসে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার বিশ্ব বাঘ দিবস আজ ​মোংলা বন্দরে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) টিমের গুরুত্বপূর্ণ পরিদর্শন ​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত ‎সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু

কুড়িগ্রামে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ১, আটক ১০

সিহাব সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সিহাব সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জিন্নাত আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ডাংঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী একই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ডাংঘাট এলাকায় একটি সরকারি রাস্তার মালিকানা ও ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে এর আগেও কয়েকবার উত্তেজনা সৃষ্টি হলেও স্থায়ী সমাধান হয়নি। মঙ্গলবার দুপুরে রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে জিন্নাত আলী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নিহতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের বিরোধ দ্রুত নিষ্পত্তি করা গেলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category