• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিটি যুগেই একটি ফিরআউন জন্মায়, আর একটি মূসাও আসে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার বিশ্ব বাঘ দিবস আজ ​মোংলা বন্দরে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) টিমের গুরুত্বপূর্ণ পরিদর্শন ​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত ‎সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু

মোবাইল কোর্ট এর মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার : আব্দুল্লাহ (ধনবাড়ী) / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার : আব্দুল্লাহ (ধনবাড়ী)

১৫ জুলাই বুধবার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার হবিপুর বিলে সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ এর নেতৃত্বে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । মোবাইল কোর্ট পরিচালনাকালে আনুমানিক ৬০০ মি. নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল জব্দ করা হয় । পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় । অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে , আইন শৃংখলা বাহিনীর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীগণ । এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ বলেন, ” চায়না দুয়ারি ও কারেন্ট জাল যত্রতত্র ব্যবহার করার ফলে মৎস্য সম্পদ হুমকির সম্মুখীন । এসব জালে ছোট বড় সব শ্রেণির মাছ ছাড়াও প্রকৃতির জলজ প্রাণীকুল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে যা প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করছে । তাই এসব জাল ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে । নিষিদ্ধ এসব জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনী অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :
More News Of This Category