“বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ”
এই এই স্লোগানকে সামনে রেখে শুভ উদ্বোধন হলো “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬।
১৪ জুলাই ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া প্রাণ কেন্দ্র পৌর মুক্ত মঞ্চে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ১০দিনব্যাপী ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা”।“গাছ লাগিয়ে ভরবো দেশ, লাল সবুজের বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মাধ্যমে এই মেলার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো ব্রাহ্মণবাড়িয়া-৩ মাননীয় সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ,পুলিশ সুপার মোঃ আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া, পৌরসভা প্রশাসক শরিফুল ইসলাম, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলো মাওলানা মোঃ মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১০দিনব্যাপী এই মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে অনেকগুলো স্টল বসেছে।