• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে এই বিষয়ে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কার্যকর পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ

মোঃ মনির,চরফ্যাশন ভোলা প্রতিনিধি / ৫৪ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ মনির,চরফ্যাশন ভোলা প্রতিনিধি।

ভোলার সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার তিনটি বিষয়ের উত্তরপত্র ও ওএমআর (OMR) শিট বরিশাল শিক্ষা বোর্ডে পাঠানোর পরিবর্তে ভুলবশত গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওই কেন্দ্রে পরীক্ষা দেওয়া ভোলা সরকারি কলেজের প্রায় ৮০০ শিক্ষার্থীর ফলাফল নিয়ে সাময়িক উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়।

জানা গেছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে উত্তরপত্রগুলো ভুল ঠিকানায় পাঠানো হয়।

এ বিষয়ে সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন বলেন, “ভুলবশত এই ঘটনাটি ঘটেছে। আমরা ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা খাতা ও ওএমআর শিটগুলো ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছেন।”

অন্যদিকে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফিল বলেন, “আমার কলেজের ৮০০ শিক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। ভুলবশত খাতাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছিল। পরে উত্তরপত্রের একটি অংশ বরিশাল শিক্ষা বোর্ডে ফেরত পাঠানো হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে বাকি অংশ এখনো পাঠানো সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।”

কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ অনেকটাই কমলেও দ্রুত সব উত্তরপত্র বরিশাল শিক্ষা বোর্ডে পৌঁছে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category