• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

আলীকদমে ত্রাণ কার্যক্রম সুষ্ঠু পরিচালনায় উপজেলা প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত

আতিকুর রহমান, বান্দরবান জেলা প্রতিনিধি / ৪২ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

আতিকুর রহমান, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় চলমান ত্রাণ কার্যক্রম সুষ্ঠু, সমন্বিত, স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের বর্তমান পরিস্থিতি, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিশেষভাবে ত্রাণ বিতরণে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রণয়ন ও সংগ্রহ, বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান, একই এলাকায় একাধিকবার ত্রাণ বিতরণ রোধ, দুর্গম ও অনগ্রসর এলাকায় বসবাসরত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া এবং সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ও সুষ্ঠুভাবে ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হবে। এজন্য সকলকে তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সেনা জোনের প্রতিনিধি, জেলা পরিষদের সদস্য, উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC), কারিতাস, সোনে ইন্টারন্যাশনাল, নয়া পাড়া ফ্রেন্ড সার্কেলের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভায় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান ত্রাণ কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দুর্গম এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় রেখে দ্রুত, সুশৃঙ্খল ও বৈষম্যহীনভাবে ত্রাণ বিতরণ নিশ্চিত করতে সবাই একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category