গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি, রিয়াজ উদ্দিন বাবুল
গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাউরবাগ গ্রামের হরিপুর টু বিমানবন্দর সড়কের ব্রিজ ভেঙ্গে মৃত্য ঝুঁকি তৈরি হয়েছে। জনভোগান্তীর অন্ত নেই। যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিদিন এ সড়ক ব্যবহার করে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা, অফিসগামী ও পন্য পরিবহন কারি গাড়ী যাতায়াত করে। শহর ও হরিপুরে যাওয়ার একমাত্র সড়ক এটি। ব্যবস্তময় সড়ক হওয়ার যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে শঙ্কা রয়েছে।
এ ব্যপারে জানতে চাইলে স্থানীয় ১নং ওয়ার্ডর সদস্য লোকমান আহমদ বলেন, বড়বড় গাড়ী ও অতিবৃষ্টির কারণে ছোট যে ব্রিজ ছিল সেটি ভেঙ্গে যায়। আমি চেয়ারম্যান কে অবগত করেছি। পরবর্তীতে উপজেলার সংশ্লিষ্ট অফিসের সাথে যোগাযোগ করে সংস্কার করার চেষ্টা করব।
ভুক্তভোগী ও পথচারীদের মধ্যে হামিদুর রহমান বলেন, এই ব্রিজটি র মেরামতের কাজ যেন দ্রুত সামাধান করে জনদূর্ভোগ লাগব করেন যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।