• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুন উর রশীদ

শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ৬০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বগুড়া জেলার নবগঠিত মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুন উর রশীদ ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং গণসংযোগ করছেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং জনসেবামূলক বিষয় নিয়ে আলোচনা করেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎকালে মোঃ হারুন উর রশীদ বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় কাজ করবেন।

এদিকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনকে ঘিরে আলোচনা-উৎসাহ বাড়ছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের কাছে পৌঁছাতে গণসংযোগ অব্যাহত রেখেছেন। স্থানীয়রা আশা করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category