• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

কুড়িগ্রামে অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ সমাপনী, বিতরণ করা হলো সেলাই মেশিন

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ / ৪৫ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে জেলা পরিষদের অর্থায়নে পরিচালিত সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ২০ জন নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়, যাতে তারা প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে কাজে লাগিয়ে নিজস্ব আয়ের পথ তৈরি করতে পারেন।
রোববার (৫ জুলাই) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে পরিবার যেমন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, তেমনি সমাজ ও দেশের উন্নয়নও ত্বরান্বিত হয়। প্রশিক্ষণের পাশাপাশি সেলাই মেশিন প্রদান নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্তী রানী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আবু তালহা, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান নয়, প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে নারীদের বাস্তব কর্মজীবনে যুক্ত করার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এতে উপকারভোগীরা ঘরে বসেই আয়মূলক কাজে যুক্ত হতে পারবেন, যা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি নারী ক্ষমতায়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী ২০ জন অসহায় ও দরিদ্র নারীর হাতে আনুষ্ঠানিকভাবে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগের জন্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category