• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে জনসচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার মোস্তাক আহমেদ বাপ্পী / ৫০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

৩ জুলাই সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে সামাজিক সংগঠন “ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাইয়ুম, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি এবিএম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাকিল জাহান এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম।

বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা একটি গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় ট্রেনের জানালার কাচ ভেঙে যায়, যাত্রীরা গুরুতর আহত হয়, এমনকি প্রাণহানির শিকার হতে পারে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয় এবং রেলযাত্রার নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই এ অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথি আলহাজ সিরাজুল ইসলাম বলেন, নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করা সকলের দায়িত্ব এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, সমাজের কল্যাণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম লক্ষ্য। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, সামাজিক, রাজনৈতিক ও তরুণ সমাজকে একযোগে কাজ করতে হবে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, শিশু-কিশোরদের সচেতন করা, পারিবারিক নজরদারি বৃদ্ধি এবং আইনগত ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত সবাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category