মোল্লারগাঁও লতিফিয়া ছাদ উদ্দিন হিফযুল কুরআন দাখিল
অত্র মাদরাসার কৃতি শিক্ষার্থী হাফেজা নাঈমা আক্তার জুলি-এর অনন্য কৃতিত্ব এবং এক বৈঠকে পবিত্র কুরআন মাজিদ শুনানির সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে শুভানুধ্যায়ী ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ মাদরাসা পরিদর্শনে আসেন।
এরই ধারাবাহিকতায়, ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, সিলেট পশ্চিম জেলা শাখার নেতৃবৃন্দ মাদরাসা পরিদর্শন করেন।
পরিদর্শনকারী প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন—
সভাপতি: ইমরান আহমদ সূফী
সাধারণ সম্পাদক: আহকামুল ইসলাম বুলবুল
সাংগঠনিক সম্পাদক: আশরাফুল হক চৌধুরী
সহ-সাংগঠনিক সম্পাদক: জুনায়েদ আহমদ তালুকদার
প্রচার সম্পাদক: আব্দুল মুহিত জানু
সহ-অফিস সম্পাদক: জামিল আহমদ
মাহবুব আহমদ
সদস্য: জাহাঙ্গীর আলম
সদর পশ্চিম উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি: খালেদ আহমদ
এ সময় অত্র মাদরাসার স্বনামধন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ মাদরাসার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং কৃতি শিক্ষার্থী হাফেজা নাঈমা আক্তার জুলির উজ্জ্বল সাফল্যে সন্তোষ ও শুভকামনা প্রকাশ করেন। মহান আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে দ্বীনি শিক্ষা ও কুরআনের খেদমতে আরও সমৃদ্ধ ও কবুল করেন—এই দোয়া কামনা করা হয়,, আমিন।