• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বরিশালে ওসি সনজিতের নির্দেশে মাদকবিরোধী অভিযান চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক ২৪ ঘন্টার মধ্যে সুমনের হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দুর্নীতিমুক্ত সেবা প্রদানে অনন্য দৃষ্টান্ত: ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ফেরেজুল ইসলাম শাহের সফলতা মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয়

বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কিংবদন্তি সাংবাদিক ফরিদ খানের উত্তরবঙ্গ সফর

আব্দুল্লাহীল কাফী মাসুম, পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি / ৬০ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

দেশের স্বনাধন্য প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠণ
” বাংলাদেশ প্রেস ক্লাব ” পলাশবাড়ী শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কিংবদন্তি সাংবাদিক ফরিদ খান। ০২/০৭/২০২৬ ইং তারিখ,বৃহস্পতিবার, সকাল ১১টার সম্মেলন শেষে সন্ধ্যায় তিনি বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেনের আমন্ত্রণে পীরগঞ্জে আসেন। পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে সকল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও মহান এবং দায়িত্বশীল পেশা। আমরা জাতীর বিবেক, আমরাই পারি দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে। পরিচয় পর্বে তিনি ” জাতীয় দৈনিক ভোরের চেতনা” সম্পাদক শফিকুল ইসলাম ও ” ঢাকা টিভির” চেয়ারম্যান আলতাফ মাহমুদের ভূয়সী প্রশংসা করেন।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা, গাইবান্ধা জেলা বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি আব্দুল হালিম সরকার ,উলিপুরের আপেল বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন সহ সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যগণ এবং পীরগঞ্জ প্রেস ক্লাবের কয়েকজন সম্মানীত সদস্যবৃন্দ। পরে অতিথি সাংবাদিক ফরিদ খান বাংলাদেশ প্রেস ক্লাবের নবনির্মিত, নিজস্ব ভবন পরিদর্শন করেন, ভবনটি নির্মাণাধীন। ভবন পরিদর্শনকালে তিনি বলেন, “বাংলাদেশ প্রেস ক্লাব তার নিজস্ব সম্পত্তিতে ভবন নির্মাণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা সারা দেশে বাংলাদেশ প্রেস ক্লাবের জন্য একটি অনুবরণীয় ” মডেল”।” এজন্য তিনি সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যগণ সহ সকল সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category