• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

জৈন্তাপুরে তিনদিনব্যাপী এপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:মাসুক মিয়া / ৫৪ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামের মেঘালয় ভ্যালী ক্রিকেট গ্রাউন্ডে মরহুম বাম্পার কবিরের স্মরণে তিনদিনব্যাপী আসামপাড়া প্রিমিয়ার লিগ (এপিএল) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার মোট আট’টি দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ আব্দুল জব্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে তোলে। তিনি বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফারুখ মিয়া, উপজেলা যুবদল নেতা শাহজাহান সম্রাট, নজির আহমেদ, আব্দুস সামাদ, ইলিয়াস সারকিস হেলাল, দিলদার আহমেদ দিদার, আব্দুর রহিম, মাসুদুল ইসলাম শাহেদ, সুমন আহমেদ মেম্বার, ওমর ফারুখ, আব্দুল জলিল, রাজু আহমেদ রাজাসহ আয়োজক কমিটির সদস্যরা।

উদ্বোধনী ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজকরা জানান, প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category