জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা আলী হায়দর সায়মন-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন জৈন্তাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ এবং জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির বাবর।
নেতৃবৃন্দ আলী হায়দর সায়মনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।এ সময় তারা মহান আল্লাহর কাছে আলী হায়দর সায়মনের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
পাশাপাশি দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের তাঁর রোগমুক্তির জন্য দোয়া এবং সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে উপস্থিত সবাই আলী হায়দর সায়মনের আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।