• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতিনিধি:মোস্তাক আহমেদ বাপ্পী / ৫৭ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ জুন সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আয়োজনে জেলা শহরে মাদকবিরোধী মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালি এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রিন্স সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক তাজুল ইসলাম, পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির ও মাদক মুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান পুস্প ও সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তব্য বলেন মাদক হলো মরণব্যাধি। তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের ৬ মাসের আগে জামিন নই এমন কঠিন আইন প্রয়োগের আহ্বান জানাই।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category