যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তৈরী হচ্ছে প্রবাল স্রোত। এতে স্হানীয় বাসিন্দারা রয়েছে প্রচন্ড আতম্কে। সিরাজগঞ্জে সদরে যমুনা নদীর তীররক্ষা বাঁধের অন্তত ৪০মিটার এলাকা ধসে গেছে। রবিবার (২২ই জূন)দুপুরে সাড়ে১২ টায় দিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হঠাৎ এই ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ভাঙ্গন এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করছি। এতে স্হানীয় বাসিন্দাদের আতম্ক হওয়ার কিছু নেই।
স্হানীয় বাসিন্দারা বলছেন, শনিবার (২০ই জুন)দুপুরে হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর ডান তীরের ব্লক ধসে ত্রিশ মিটার এলাকা মূহুর্তের মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে যায়। পরে আরোও দশ মিটার ধসে যায়। পানি উন্নয়ন বোর্ড দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে শতাধিক বসতবাড়ি ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। নদী থেকে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে এই ভাঙ্গন সৃষ্টি হচ্ছে বলে দাবী করছে তারা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, বর্ষা মৌসুমে নদীর পানি বাড়বে, এটাই স্বাভাবিক। এতে আতম্কিত হওয়ার কিছু নেই।