• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

নিখোঁজের দুইদিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ এনাম হাসান, সিবচর (মাদারীপুর) প্রতিনিধি / ৪৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শিবচর উপজেলার বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সজীব বেপারী (২৭) শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের হাফেজ বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরের পর নিখোঁজ হয় সজীব বেপারী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও ওই যুবকের কোন সন্ধান পাননি। পরে বিষয়টি থানায় অবহত করে পরিবার। রোববার বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় সজীবের লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর খবর দেয়া হয় পুলিশকে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা – নাকি আত্মহত্যা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন,খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের পেক্ষিতে নেয়া হবে আইনগত ব্যবস্থা।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category