• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

জামালপুরে ২৫০শয্যা হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে মানববন্ধন

মোঃ রাকিব হাসান,জামালপুর / ৫৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

ইন্টার্ন ভাতা বৃদ্ধি ও কর্মস্থলে নিরাপত্তাসহ পেশাগত বিভিন্ন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন ২৫০ শয্যা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার ( ৮ জুন) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে ‘ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন জামেকহা এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

​ইন্টার্ন চিকিৎসকদের ৬টি মূল দাবি:
​স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বিতর্কিত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করে নতুন যুগোপযোগী নীতিমালা প্রণয়ন।
কর্মস্থলে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন’ পাস এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি করে ৩০,০০০ টাকা নির্ধারণ। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করা।বিএমডিসি অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করে ভুয়া ও অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সকল ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা।

​মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ইন্টার্ন চিকিৎসক নেতারা বলেন, হাসপাতালে যেকোনো রোগীর সেবায় দিন-রাত প্রথম সারিতে থেকে আমরা কাজ করি। অথচ আমাদের পেশাগত নিরাপত্তা ও মৌলিক অধিকারগুলো বারবার উপেক্ষিত হচ্ছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে যে ভাতা দেওয়া হয়, তা অত্যন্ত অমানবিক। ​তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অনতিবিলম্বে যদি এই যৌক্তিক ৬ দফা দাবি মেনে নেওয়া না হয়, তবে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা সচল রেখেই দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category