• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার বিশ্ব বাঘ দিবস আজ ​মোংলা বন্দরে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) টিমের গুরুত্বপূর্ণ পরিদর্শন ​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত ‎সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

দাম কমেছে মুরগির, বেড়েছে ডিমের

কামরুল হাসান / ৪১৬ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

দৈনিক প্রথম চিত্র রিপোর্টঃ
রংপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে পোলট্রি মুরগির দাম। সেইসঙ্গে কমেছে কিছু সবজির। তবে বেড়েছে ডিমের। এছাড়া অপরিবর্তিত রয়েছে চাল-ডাল ও মাছ-মাংসের দাম।

মঙ্গলবার (২ জুন) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ থেকে কমে ১৬০-১৭০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ৩২০-৩৩০ থেকে কমে ৩০০-৩১০, পাকিস্তানি হাইব্রিড জাতের মুরগি ২৯০-৩০০ থেকে কমে ২৭০-২৮০, পাকিস্তানি লেয়ার গত সপ্তাহের মতোই ৩৩০-৩৪০ এবং দেশি মুরগি ৬৫০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে পোলট্রি মুরগির লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৪২-৪৪ টাকা। যা গত সপ্তাহে ছিল ৩৮-৪০ টাকা।

মুলাটোল আমতলা বাজারের মুরগি বিক্রেতা আমির হোসেন বলেন, কোরবানির পর সাধারণত মুরগির দাম কমে যায়। এবারেও তাই হয়েছে। আমদানি স্বাভাবিক থাকলেও বিক্রি কম।

এদিকে সবজি বাজার ঘুরে দেখা যায়, টমেটো গত সপ্তাহের মতোই ৭০-৮০, গাজর ১০০-১২০, কাঁকরোল ৬০-৭০, ঝিংগা ৪০-৫০ থেকে কমে ৩৫-৪০, চালকুমড়া প্রতিপিস (আকারভেদে) ৩৫-৪০, কাঁচা কলার হালি ৩৫-৩০ থেকে কমে ২৫-৩০, সজনে ৯০-১০০ থেকে বেড়ে ১০০-১২০, শসা ৫০-৬০ থেকে কমে ৩৫-৪০, লেবুর হালি গত সপ্তাহের মতোই ১৫-২০, চিকন বেগুন ৪০-৫০, গোল বেগুন ৫০-৬০, পটল ৪০-৫০, ঢেঁড়শ ৩৫-৪০, পেঁপে ৫০-৬০ থেকে বেড়ে ৬০-৭০, বরবটি ৫০-৬০, করলা ৫০-৬০ থেকে কমে ৪০-৫০, লাউ (আকারভেদে) ৪০-৫০, কচুরলতি ৪০-৫০, কচুরমুখী ৬০-৭০ থেকে বেড়ে ৮০-১০০, প্রতিকেজি ধনেপাতা ৮০-১০০ থেকে বেড়ে ১৩০-১৫০, সব ধরনের শাকের আঁটি ১৫ থেকে ৩০, মিষ্টিকুমড়া গত সপ্তাহের মতোই ৩৫-৪০, শুকনো মরিচ আগের মতোই ৩৫০-৪০০, কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৬-১৮, সাদা আলু ২৫-৩০, বগুড়ার লাল পাকড়ি আলু ৩০-৩৫ থেকে কমে ২৫-৩০, শিল আলু ৩০-৩৫ থেকে বেড়ে ৪০-৪৫ এবং ঝাউ আলু গত সপ্তাহের মতোই ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে প্রতিকেজি কাঁচা মরিচের দাম সামান্য বেড়ে হয়েছে ৮০-১০০ টাকা। পেঁয়াজ গত সপ্তাহের মতোই ৩৫-৪০, দেশি আদা গত সপ্তাহের মতোই ১৮০-২০০, আমদানি করা আদা ১৫০-১৬০ থেকে কমে ১২০-১৩০, দেশি রসুন আগের মতো ১০০-১২০ এবং ভারতীয় রসুন ২২০-২৩০ কেজি দরে বিক্রি হচ্ছে।

লালবাগ বাজারের সবজি বিক্রেতা নুর ইসলাম বলেন, ঈদের কারণে বাজার এখনও জমেনি। কিছু সবজির দাম কমলেও কিছুর বেড়েছে।

অপরদিকে, বাজারে সব ধরনের চাল, তেল, ডাল এবং ময়দা আগের দামেই বিক্রি হতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category