মোঃ সিফাত মাহমুদ সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু।
সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
আজ ১২ অক্টোবর ২০২৬ সভা অনু্ষ্ঠিত হচ্ছে সকাল ১০ টা সিংড়া পৌর কনফ্রারেন্স রুমে।
সভায় দুর্গাপূজা উদ্যাপনকে নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ধর্ম যার যার, উৎসব সবার। সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও কল্যাণ।