• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিটি যুগেই একটি ফিরআউন জন্মায়, আর একটি মূসাও আসে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার বিশ্ব বাঘ দিবস আজ ​মোংলা বন্দরে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) টিমের গুরুত্বপূর্ণ পরিদর্শন ​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত ‎সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু

ঈশ্বরদীতে দিনব্যাপী দরিদ্র ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

মোঃ মাহফুজুর রহমান ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি / ৩৭ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মোঃ মাহফুজুর রহমান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

দরিদ্র ও দুস্থ রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাস্প ও চোখের ছানি অপারেশনের জন্য পাবনার ঈশ্বরদীতে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫) জুলাই সকাল ১০ ঘটিকায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেদুনদিয়া নিউএরা ফাউন্ডেশনের (নেফ) প্রধান কার্যালয়ে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সামজিক সংগঠন নিউএরা ফাউন্ডেশনের (নেফ) আয়োজনে দিনব্যাপী এ আয়োজনে পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে চোখের সমস্যায় চিকিৎসা নিতে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন সংস্থাটি। ক্যাম্পে আসা চোখের জটিল সমস্যায় অপারেশনের জন্য ৮০ জন রোগীকে অপারেশন করা হবে বলেও সংস্থার পক্ষে থেকে জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের উদ্বোধন ঘোষনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান সরকার। সভাপতিত্ব করেন নিউএরা ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন,নিউএরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ,নিউএরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহম্মেদ কিরন, সহকারী পরিচালক (প্রোগ্রাম) শমসের আলী, আব্দুল মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টিএম মাহমুদুল হাসান এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু।


আপনার মতামত লিখুন :
More News Of This Category