৫ জুলাই বেলা ১০ টায় চিলোকূট মেরিটোরিয়াস স্কুল
মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
ছাত্র-ছাত্রীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো ও আনন্দ দেওয়ার উদ্দেশ্যে চিলোকূট মেরিটোরিয়াস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
দামচাইল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী আমির হোসেন এর সঞ্চালনায়,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিলোকূট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা ছিলেন পোস্ট গেজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম রায়হান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলোকূট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ।
এছাড়াও উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ মোঃ আব্দুর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোহাম্মদ নাদিমুল ইসলাম,মোঃ আকরাম হোসেন,মোঃ শাহ আলম সহ সমাজ সেবক,রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকগণ।
ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।