• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

রাইস মিলে মালিককে হত্যা, তিনটি ট্রান্সফরমার চুরির অভিযোগ; দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধি / ৫১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ফেনী গ্রামে একটি রাইস মিলে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত মোঃ মোহাম্মদ আলী সরকার (৬৫) ওই রাইস মিলের মালিক ছিলেন।

স্থানীয় সূত্র ও স্বজনদের দাবি, দুর্বৃত্তরা রাইস মিলের তিনটি ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশ করে। এ সময় তারা মোঃ মোহাম্মদ আলী সরকারকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।

নিহতের স্বজনরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, একটি সামান্য চুরির ঘটনাকে কেন্দ্র করে একজন নিরীহ মানুষের প্রাণ ঝরে গেল, যা অত্যন্ত মর্মান্তিক।

স্থানীয় বাসিন্দারাও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।

উল্লেখ্য, ঘটনাটি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ফেনী গ্রামে অবস্থিত ফুলতলী ঈদগাহ মাঠ সংলগ্ন একটি রাইস মিলে সংঘটিত হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category