• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

লামায় জব্দকৃত কাঠে একাধিক হ্যামার: প্রমাণ লোপাটের অভিযোগ সদর রেঞ্জার কবির হোসেনের বিরুদ্ধে

সাইফুল ইসলাম মারুফ (বান্দরবান) প্রতিনিধি / ৪২ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে জব্দ হওয়া কাঠবোঝাই দুটি গাড়িকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জব্দকৃত কাঠে একাধিকবার হ্যামার (সিল) মেরে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সদর রেঞ্জার কবির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এর আগে অবৈধভাবে কাঠ পাচারের সময় রূপসীপাড়া আর্মি ক্যাম্প কাঠবোঝাই দুটি গাড়ি আটক করে লামা বন বিভাগের কাছে হস্তান্তর করে। পরে ঘটনাটি নিয়ে বন মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়।

স্থানীয় সূত্রের দাবি, জব্দকৃত কাঠের প্রকৃত পরিচয় ও উৎস গোপন করার উদ্দেশ্যে কয়েকটি কাঠে একাধিকবার হ্যামার মারা হয়েছে। একটি গাছে নয়বার পর্যন্ত হ্যামার মারার অভিযোগও উঠেছে। এতে কাঠের প্রকৃত উৎস শনাক্তে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে লামা সদর রেঞ্জ কর্মকর্তা কবির হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযোগের তথ্য তদন্তে সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহলের দাবি, জব্দকৃত কাঠ ও গাড়ি দুটি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হোক। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category