• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

দক্ষিণাঞ্চল উন্নয়নে ৯ দফা দাবিতে বিশাল মানববন্ধন

বশির উদ্দিন, পটুয়াখালী / ৬৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে একাধিক মেগা প্রকল্প অন্তর্ভুক্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলাপাড়া উপজেলার সিক্স লেন সড়ক থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারজুড়ে অর্ধ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

প্রচন্ড রোদের মধ্যে প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে স্বতঃস্ফূর্তভাবে দল-মত নির্বিশেষে,সকল পেশাজীবী মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দীর্ঘ সড়কজুড়ে মানুষের সারিবদ্ধ উপস্থিতি পুরো এলাকায় এক উৎসব মুখোর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত মানুষের মাঝে মহিপুর সমাজসেবা সংগঠনের পক্ষথেকে পানি বিতরণ করা হয়।

মানববন্ধন থেকে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকারের কাছে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়ন, কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু দ্রুত নির্মাণ এবং ভোলার প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ভোলা-বরিশাল-পটুয়াখালী অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও পর্যটন উদ্যোক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর কুয়াকাটায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ, বিমানবন্দর ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে পর্যটন শিল্পের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। একই সঙ্গে পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু এবং ভোলার গ্যাস এ অঞ্চলে সরবরাহ করা হলে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা মন্তব্য করেন।
পরিবহন শ্রমিক ও চালক নেতারা বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কটি ৬ লেনে উন্নীত করা এবং রেল সংযোগ স্থাপন সময়ের দাবি। এতে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে।
উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী ও কৃষকেরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর নদীভাঙনে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সবচেয়ে জরুরি।

স্থানীয় চিকিৎসকরা বলেন, দক্ষিণাঞ্চলের কোটি মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজটিকে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা প্রয়োজন।
মানববন্ধনে নাগরিক সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, ‘দক্ষিণাঞ্চলের অবহেলা কিছুতেই মেনে নেওয়া হবে না। পায়রা বন্দর, পদ্মা সেতু ও কুয়াকাটা সমুদ্রসৈকত এ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বাড়িয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আমাদের ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে।’
জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের এসব যৌক্তিক দাবির প্রতিফলন না ঘটলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category