• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

গন-মানুষের ভালোবাসায় রুনা গাজী

মোঃ আজাদ খান, চিতলমারী প্রতিনিধি / ৭৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ আজাদ খান, চিতলমারী প্রতিনিধি

উৎসবমুখর আমেজে বাগেরহাটের চিতলমারীতে, সম্ভাব্য উপজেলা নির্বাচনের হাওয়া বইছে চায়ের টেবিলে। মাঠ পর্যায়ে কোন আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও চিতলমারীতে স্থানীয় নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে।সাধারণ ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীর গুনগান ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা শুরু করেছেন। প্রার্থীরা সাধারণ ভোটারের কাছে গিয়ে ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

আর তাই সম্ভাব্য প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছেন পরিচ্ছন্ন ভাবমূর্তি, দক্ষ, ত্যাগী, বারবার কারাবরণকারী কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী, জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপজেলা মহিলা দলের আহবায়ক রুনা গাজী।
সদালাপী,নিরহংকার ও জনপ্রতিনিধি হিসেবে রুনা গাজীর নাম সবার কাছে সর্বজনবিদিত।

নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আইন পেশায় নিয়োজিত রুনা গাজী বলেন’ পদ বড় নয়, প্রয়োজন সেবা- জনগণের পাশে আছি, থাকব সর্বদা’, ‘উপজেলার উন্নয়ন ও কল্যাণে নিজেকে সঁপে দিতে সর্বদা প্রস্তুত’, জনগনের সুখে দুঃখে আজীবন অংশীদার হতে চাই’, ও জনগণের ভালবাসাই আমার শক্তি’।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পূর্বের থেকেই রুনা গাজীর উপস্থিতি সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক অবস্থানে রয়েছেন।

রুনা গাজী বলেন’ পুরাতন প্রতিশ্রুতি বাদ দিয়ে আধুনিক নাগরিক সেবা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নতুন রূপরেখা নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করবেন’।

নতুন দিনের অপেক্ষায় চিতলমারী, এমন একজন জনপ্রতিনিধির জন্য এটি কেবল সময়ের অপেক্ষা মাত্র।


আপনার মতামত লিখুন :
More News Of This Category