• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

জৈন্তাপুরে মাদকবিরোধী মানববন্ধন ও লিফলেট বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

জৈন্তাপুর (সিলেট), প্রতিনিধি:মাসুক মিয়া / ৩৫ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

জৈন্তাপুরের সচেতন যুব সমাজ ও জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির যৌথ উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক, তরুণ সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক, আলেম-উলামা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।পরে সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বক্তারা মাদকমুক্ত জৈন্তাপুর গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সম্মিলিত উদ্যোগ, সামাজিক আন্দোলন এবং জনসচেতনতাই পারে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের

জনসচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সাব্বীর আহমেদ, শ্রমিক নেতা নুরুল ইসলাম, সাংবাদিক হাসান মোহাম্মদ বদরুল, মাওলানা নজরুল ইসলাম, জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হাফিজ মাওলানা ফাহাদ সিদ্দিকী, মাওলানা আলীম উদ্দীন, মো. সেলিম আহমেদ, মাওলানা বদরুল ইসলাম, দেলোয়ার হোসেন সাগর, ব্যবসায়ী মামুনুর রশীদ, মাওলানা শাব্বির আহমেদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা জুনেদ আহমেদ, পশ্চিম গৌরিশঙ্কর একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি জুয়েল আহমেদ বাবু, সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ, মুক্তাদির আল সেলিম, ব্যবসায়ী জয়নাল আবেদীন সুমন আহমেদ, শরীফ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category