• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা কমিটি গঠন: সভাপতি রাহুল, সাধারন সম্পাদক সোহেল

গাইবান্ধা প্রতিনিধি,মোঃ মোনারুল ইসলাম / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমএফ) এর গাইবান্ধা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ ২৫ জুন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দুই বছর মেয়াদি এ কমিটির অনুমোদন প্রদান করে।
নতুন কমিটিতে রাহুল ইসলাম রুবেলকে সভাপতি, সোহেল রানাকে সাধারণ সম্পাদক এবং প্রকৌশলী মোঃ আমজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪১ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর জেলা পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে কাজ করবে।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও পুলিশের সাবেক এআইজি ড. আব্দুল রহিম খান এবং মহাসচিব রবিউল ইসলাম সোহেল আনুষ্ঠানিকভাবে নবগঠিত জেলা কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুমোদনপত্র হস্তান্তর অনুষ্ঠানে ড. আব্দুল রহিম খান বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠা ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category