• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

হোতাপাড়ায় ব্যবসায়ী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / ৪৯ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজ, সমৃদ্ধ হোতাপাড়া আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাজার ব্যবসায়ী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে হোতাপাড়া বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের পরিচিতি তুলে ধরা হয়। পরে তাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে ব্যবসায়ী নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবসায়ী শাহজালাল নির্বাচিত হন।
হোতাপাড়া বাজার কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম ভূঁইয়া।
সজল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহান শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুদ্দিন খন্দকার খোকন, বিভিন্ন মার্কেটের মালিক, হোতাপাড়া বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বাজারের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নবগঠিত কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি হোতাপাড়া বাজারকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category