• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক করেছে পুলিশ ​”আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন”— গাজীপুরে জেলা প্রশাসকের ব্যতিক্রমী বৃক্ষরোপণ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে ব্রাজিলের সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা মাজেদুল হকের কবিতায় বিরহ বিলাস মিন্টু দুবাই বাড়ির রাস্তার মাথা থেকে আলমঘাট পর্যন্ত সড়ক উন্নয়নে এমপি নয়নের হস্তক্ষেপ কামনা গাইবান্ধায় ঘোড়া জবাইয়ের অভিযোগে ৭ জনকে আটক শিক্ষার্থীদের হাত ধরে সবুজ পৃথিবী: গাজীপুরে চারা বিতরণ লক্ষীপুরের রামগতিতে প্রেমের বিয়ে কাবিনের টাকা বূদ্দির ধন্ধে স্ত্রী রহস্যজনক মূত্যু স্বামী শশুর পলাতক

২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক

​গাজীপুর প্রতিনিধি / ১৭ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

​বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র গাজীপুর জেলায় বর্তমানে মোট ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিট এবং ২৫ লাখ ৩০ হাজার কর্মরত জনবল রয়েছে। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী অবদান রাখছে।
​আজ সোমবার (১৫ জুন) গাজীপুরে অনুষ্ঠিত “অর্থনৈতিক শুমারি ২০২৪ – ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার”-এ এই গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: নূরুল করিম ভূঁইয়া।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া শুমারির পরিধি আরও বিস্তৃত করার ওপর জোর দিয়ে বলেন, “ক্ষুদ্রতর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও অর্থনৈতিক শুমারির আওতায় আনা এবং তাদের কাছে এর গুরুত্ব বোঝানো প্রয়োজন।” সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি বা সার্ভেতে জটিল শব্দ পরিহার করে সকলের জন্য সহজে বোধগম্য ‘টার্ম’ বা শব্দ ব্যবহারের জন্য তিনি পরামর্শ দেন।
​শিল্পের আধিক্য এবং শক্তিশালী এসএমই (SME) খাতের কারণে তিনি গাজীপুরকে বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।
​গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব তানিয়া তাবাসসুম এবং গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক জনাব মাহনুমা খানম।
​এছাড়াও সেমিনারে জেলা পর্যায়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই শুমারির তথ্য-উপাত্ত আগামী দিনে গাজীপুরের তথা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category