• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
একনেকে দ্রুত পাস হবে তিস্তা মহাপরিকল্পনা সন্ত্রাস-জুয়া-মাদকের বিরুদ্ধে রাজপথে যুবদল, নেতৃত্বে সাবেক কমিশনার নাছির উদ্দীন মানবসভ্যতা জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে শত্রুতা ভুলিয়ে দেয় যে মুহূর্ত কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে শয্যাসংকট অবৈধভাবে মাটি কাটার দায়ে সিঙ্গাইরে একজন কারাদণ্ডিত, জব্দ হলো ২টি ট্রাক জননী আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল্লাহ আল সাদী প্রতিষ্ঠার ৯ বছরেও অকার্যকর শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র দুর্গাপুরে অবৈধভাবে মিড ডে মিলের রুটি উৎপাদন: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে আধুনিক পদ্ধতিতে ধান উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আব্দুল্লাহ ধনবাড়ী / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধানে আমন-২০২৬ মৌসুমকে সামনে রেখে , টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কৃষকদের মাঝে আধুনিক পদ্ধতিতে ধান চাষ নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । ৮ই জুন সোমবার সকাল ১০ টায়
এ কার্যক্রমের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং আমন ধানের বিভিন্ন ধানের জাত/বীজতলার পরিবেশ ও রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত এবং দিকনির্দেশনা প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন ড. মসউদ ইকবাল, এসএসও এবং প্রধান, আদিবা আফরিন রিম, বৈজ্ঞানিক কর্মকর্তা, কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানে বক্তারা বলেন, এলএসটিডি প্রকল্পের সহায়তায় কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । এছাড়া মাঠ পর্যায়ে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে । ড.মসউদ ইকবাল বলেন,অনেক সময় কৃষকরা পর্যাপ্ত তথ্যের অভাবে ধানের জাত নির্বাচনে বিভ্রান্তির সম্মুখীন হন । এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা সরাসরি বিভিন্ন জাতের বৈশিষ্ট্য ও ফলন সম্ভাবনা তুলনা করতে পারবেন । এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা সরাসরি গবেষক ও কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন এবং আধুনিক ধান চাষে সম্ভাব্য জ্ঞান অর্জন করছে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category