• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

ঝিনাইদহে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত

শামছুর রহমান (মনিরামপুর উপজেলা প্রতিনিধি) / ১৭১ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্পে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

৪ জুন দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত আলী বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লাল প্রায় সাত দিন আগে ঝিনুক মালা আবাসন প্রকল্পে একটি ঘর ভাড়া নেন। বৃহস্পতিবার দুপুরে তিনি এক শিশুকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যান। অভিযোগ রয়েছে, শিশুটির হাতে ১০ টাকা দিয়ে তাকে ঘরে নেওয়ার পর ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার ও কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে বিল্লালকে আটক করেন। পরে উত্তেজিত মানুষজন গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করালে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর শিশুটির মা সীমা খাতুন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) গোকুল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, যৌন নিপীড়নের দায়ে একজনকে আটক করা হয়েছে। আহত হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category